রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রূপগঞ্জে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মুজিববর্ষ উপলক্ষে রূপগঞ্জে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিতহয়েছে। শনিবার বিকেলে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ খেলার উদ্ধোধন করা হয়।

উদ্বোধনী খেলায় তারাবো পৌরসভা বনাম কাঞ্চন পৌরসভা অংশগ্রহণ করেন। তাছাড়াও পর্যায়ক্রমে খেলায় ভুলতা, মুড়াপাড়া, গোলাকান্দাইল, দাউদপুর, ভোলাব, রূপগঞ্জ সদর, কায়েতপাড়া ইউনিয়নসহ মোট নয়টি দল নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহন করবেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, ইউএনও গোল্ডকাপের সার্বিক তত্ববধানে ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, জাকির হোসেন, মো. রিপন, জুয়েল সরকার, এসময় অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে গোল্ড কাপের উদ্ধোধন ঘোষনা করেন। খেলায় তারাব পৌরসভা ১-০ গোলে কাঞ্চন পৌরসভাকে পরাজিত করেন।

About the author

SOFT PRO IT