সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ডা. বিরুর পক্ষে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

সোনারগাঁয়ে ডা. বিরুর পক্ষে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সোনারগাঁ লোক ও কারুশিল্প যাদুঘরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় বিরুর পক্ষে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা নেকবর হোসেন নাহিদের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক গাজী আলমগীর হোসেন, সদস্যসচিব সৈয়দ মশিউর রহমান শামীম, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, সোনারগাঁ যুবলীগের যুগ্ম সম্পাদক তাইজ্জুদ্দীন মুন্সী, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন, সোনারগাঁ উপজেলা তাতী লীগের সাধারন সম্পাদক গাজী আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সদস্য, মোমেন মিয়া মোহন, সদস্য আবদুস সালাম, সদস্য হাসাইন সহিদ সহ আরো অনেকে উপস্থিত হন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2020

সোনারগাঁয়ে ডা. বিরুর পক্ষে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

www.narayanganjbarta24.com