আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

আড়াইহাজারে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে রুবি (৩৮) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মর্দাসাদী এলাকার তারা মিয়ার মেয়ে ও গহরদী নয়াপাড়া এলাকার আলী হোসেনের স্ত্রী। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ নিহতের শ্বশুরবাড়ি থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সোমবার রাতে রহস্যজনক কারণে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে রাতেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আবুল হাসেম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ্য করেন, তার বোন রুবিকে ১৬ বছর আগে গহরদী নয়াপাড়া এলাকার মৃত আলীর ছেলে আলী হোসেনের সঙ্গে বিয়ে দেয়া হয়। এরই মধ্যে তাদের দাম্পত্য জীবনে দুই সন্তানের জম্ম হয়। ৬ জানুয়ারি রাতে রুবি কীটনাশক সেবন করেছে বলে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়। ৭ জানুয়ারি সকালে শ্বশুরবাড়িতে গিয়ে তার নিজের শোবার ঘরে খাটে মরদেহ দেখতে পান। মৃত্যুর ঘটনাটি মামলার বাদীর কাছে রহস্যজনক বলে মনে হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হবে।

About the author

SOFT PRO IT