বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বন্দরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৭জানুয়ারী  সকাল ১০টায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিনটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বন্দর উপজেলা শিক্ষা অফিসার মো. সোহাগ হোসেন। এ প্রতিযোগিতায় শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রিড়া তিন বিভাগে অনুষ্ঠিত হয়। শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ক্রীড়া প্রতিযোগিতা হাজী ইব্রাহিম  আলমচাঁন মডেল স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের খেলাধূলা ও সাহিত্য, সাংস্কৃতিক সকল বিষয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই বিশ্বে জাতি হিসেবে আমাদের মাথা উঁচু হবে। সামনেই   মুজিব বর্ষের কাউন্ট ডাউন শুরু হচ্ছে। আমাদের শিশুরা মুজিব বর্ষে সকল দিক দিয়ে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফুদ্দিন আহমেদ বিপ্লব, লিপি আক্তার, তাসলিমা সুলতানা স্বপ্না, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী আজিবুর রহমান, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ সুলতানা, কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ফরাজীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা আক্তার, বন্দর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রব লাবু, নুর জাহিদ বাদল, শেখ কামাল, ফাতিমা জালাল রতœা, আগমনি হোসেন, খোরশেদ আলম, খাদিজা আক্তার, শাহাদাত হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT