ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় বিলুপ্ত প্রজাতির বন বিড়াল উদ্ধার

ফতুল্লায় বিলুপ্ত প্রজাতির বন বিড়াল উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় বিলুপ্ত প্রজাতির একটি বন বিড়াল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ফতুল্লা থানার পঞ্চবাটি এলাকার একটি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান থেকে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার টিম প্রাণীটিকে উদ্ধার করে।

প্রাণীটি উদ্ধারকারী দল বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার টিম প্রধান এম এম সাদ জানান, মূলত খাবারের খোঁজে বন বিড়ালটি লোকালয়ে প্রবেশ করেছিল। এটি একটি বিলুপ্ত প্রজাতির বন বিড়াল। এর আগে ঢাকার শাহবাগ থেকে একই প্রজাতির একটি বন বিড়ালের চামড়া উদ্ধার করা হয়েছিল।

তিনি আরো জানান, আহত বন বিড়ালটিকে সুস্থ করার পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রাণীটিকে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

About the author

SOFT PRO IT