বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১৯নং ওয়ার্ডে দুঃস্থদের হাতে কম্বল তুলে দিলেন কাউন্সিলর সাগর

১৯নং ওয়ার্ডে দুঃস্থদের হাতে কম্বল তুলে দিলেন কাউন্সিলর সাগর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত কম্বল শীতার্তদের হাতে তুলে দিয়েছেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর। মঙ্গলবার (৭জানুয়ারী) সকাল ১০টায় কাউন্সিলরের কার্যালয়ে  এ কম্বল বিতরণ কর হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ১৯, ২০, ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ১৯নং ওয়ার্ড সচিব মো. শাখাওয়াত হোসেন রিয়াদ, মোখলেছুর রহমান, আমির সোহেল, মো. আলাদ্দীন, আলামিনসহ আরো স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

About the author

SOFT PRO IT