রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় কন্যা দিবস উপলক্ষে রূপগঞ্জে আলোচনা সভা

জাতীয় কন্যা দিবস উপলক্ষে রূপগঞ্জে আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মাননীয় শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা- এবং -কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা- এই দুটি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রূপগঞ্জে জাতীয় কন্যা দিবস ২০১৯ পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌর এলাকার হাজী রফিজউদ্দিন ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা। স্কুলের শিক্ষক সালেহা বেগম, মাসুদ আলম, দিপক কুমার সাহা, জুলফিকার আলী, সুকমল চন্দ্র দাস, কামরুজ্জামান, সোহানা ইয়াসমিন, সেলিনা পারভিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ। সভায় নারীদের এগিয়ে নিতে এবং শিশুদের মেধা বিকশিত করতে দেশে বাল্য বিবাহ বন্ধ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা করা হয়।

About the author

SOFT PRO IT