জাতীয় নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ক্যাসিনো পরিচালনা : বিমান থেকে না.গঞ্জের সেলিম আটক

ক্যাসিনো পরিচালনা : বিমান থেকে না.গঞ্জের সেলিম আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : অনলাইনে ক্যাসিনো পরিচালনার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে এক বিমান যাত্রীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট। থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধান নামের ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়তে ৩টা বেজে যায়।

বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইন-শৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়। আটক সেলিম প্রধানের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তি অনলাইন ক্যাসিনো/জুয়ার সঙ্গে জড়িত। তিনি অনলাইনে ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন। জিজ্ঞাসাদের ভিত্তিতে পরে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

About the author

SOFT PRO IT