জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাবার পিস্তলে ডিসির ছেলের আত্মহত্যা

বাবার পিস্তলে থানার ডিসির ছেলের ‘আত্মহত্যা’
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাবার পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে সাদিক। ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে আজিমপুরের সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। সাদিক ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

জানা গেছে, সকালে সবাই যখন ঘুমিয়ে ছিলেন তখন নিজের শয়নকক্ষে বাবার লাইসেন্স করা সরকারি পিস্তল দিয়ে আত্মহত্যা করেন সাদিক। তার কক্ষ ভেতর থেকে আটকানো ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ।

ডিএমপির ডিসি ও এডিসি পদমর্যাদার দুই জন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন।

লালবাগ জোনের ইন্সপেক্টর (অপারেশন) আসলামুদ্দিন বলেন, একটা লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে রমনা জোনের ডিসির ছেলে সাদিক আত্মহত্যা করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 September 2019

বাবার পিস্তলে ডিসির ছেলের আত্মহত্যা

www.narayanganjbarta24.com