নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাষাঢ়ায় কোকের বোতল দি‌য়ে ড্রাইভারকে হত্যা

চাষাঢ়ায় কোকের বোতল দি‌য়ে ড্রাইভারকে হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নগরীর চাষাঢ়ায় কোমল পানীয় কোকের বোতল দিয়ে পিটিয়ে ওই পানীয় পরিবহনকারী গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে নগরীর চাষাঢ়া বালুরমাঠ এলাকায় তোফাজ্জল হোসেন তপু (৫৫) নামে ওই ড্রাইভার এ হত্যাকাণ্ডের শিকার হন। তিনি খানপুর বৌ বাজার এলাকার মৃত সোলেমান চৌকিদারের ছেলে। কোমল পানীয় সরবরাহকারী জামাল সোপ কোম্পানির গাড়ির ড্রাইভার ছিলেন তিনি।চাষাঢ়ায় বোতল পিটিয়ে কোকাকোলা কোম্পানীর কর্মচারীকে হত্যা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কোমল পানীয় কোক নিয়ে বালুরমাঠ এলাকায় যান তপু। এ সময় সুমন নামে এক রড ব্যবসায়ী তার কাছে কোক খেতে চান। তিনি গাড়ি থেকে কোক ছুড়ে দিলে সেটি গিয়ে সুমনের শরীরে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ওই বোতল দিয়েই বেধড়ক পিটায়। এতে তিনি মারা গেলে সুমন পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে নগরীর খানপুর হাসপাতালে নেওয়া হয়।

খানপুর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অমিত রায় জানান, তপুকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

About the author

SOFT PRO IT