সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ছিনতাইকারী আটক

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ছিনতাইকারী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব-১১। আটক ইসমাইল মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচরের পীরপুরের গিয়াস উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (পহেলা আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন।

আলেপ উদ্দিন বলেন, ইসমাইল দীর্ঘদিন ধরেই চিটাগাং রোড এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার নামে এর আগে চাঁদাবাজির মামলা রয়েছে। বুধবার রাতে আটকের সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি বাটাল উদ্ধার করা হয়েছে।

About the author

SOFT PRO IT