নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে শ্রমিকলীগের আহবায়ক কমিটি ঘোষনা

সোনারগাঁয়ে শ্রমিকলীগের আহবায়ক কমিটি ঘোষনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগে মো. মাহবুব আলম মিলনকে আহবায়ক এবং মশিউর রহমান শামীমকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ৩০ জুলাই মঙ্গলবার রাত ৯ টায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্যাডে এ কমিটি  ঘোষনা দেন।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-দপ্তর সম্পাদক খলিলুর রহমান জানান, গত ২৭ জুলাই জাতীয় শ্রমিক লীগের কার্য নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও থানা এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের লক্ষে সম্মেলনের মাধ্যমে এই নতুন কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা শ্রমীক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক মাইননুদ্দীন আহমেদ বাবুল সোনারগাঁয়ে জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।

এ ছাড়াও নতুন কমিটিতে রয়েছেন যুগ্ম আহবায়ক মো: নূর নবী, যুগ্ম আহবায়ক গাজী আলমগীর হোসেন, মো: হানিফ মিয়া ও  মো:মাইনুদ্দিনকে সদস্য হিসেবে নাম ঘোষনা করা হয়েছে।

About the author

SOFT PRO IT