রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

বন্দরে বই দোকানীসহ ভূয়া ডাক্তারদের জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার মাছিমপুরের ব্রাহ্মণগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

তিনি জানান, উপজেলার মাছিমপুরের ব্রাহ্মণগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে মুদি-মনোহারি দোকানিরা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে বলে অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় মুদি দোকানি আলামিন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে সাতদিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

আলামিন মিয়া ব্রাহ্মণগাঁও এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

About the author

SOFT PRO IT