বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর নূরবাগ যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দর নূরবাগ যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর  প্রতিনিধি ) : বন্দরে নূরবাগ যুব সংগঠনের উদ্যোগে ১শ ৩৫ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) বাদ যোহর নূরবাগ এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নূরবাগ যুব সংগঠনের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, আল-আমিন জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক লূৎফর রহমান, যুবলীগ নেতা মাসুম, সাংবাদিক ডালিম হায়দার, মমিন, হোসেন, নূরবাগ যুব সংগঠনের সাধারন সম্পাদক রাজু, যাবেদ হোসেন যাবুন, কামাল, জাকির, নুরইসলাম, নুরা মিয়া, আ. জাব্বার, লিটন, নাছির, সোহাগ, আলিনুর, নিয়াত, রিয়াদ, সাইদ, রাব্বি, পারভেজ, রবিন, ইমরানসহ এলাকার ব্যাক্তি বর্গ।

About the author

SOFT PRO IT