বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নবীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নবীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নবীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ পরিবারকে নগদ টাকা, ঈদ সামগ্রী ও নতুন জামা বিতরন করা হয়। সোমবার (৩ জুন) বাদ যোহর নবীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যলয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় নগদ টাকা, ঈদ সামগ্রী ও নতুন জামা বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলিল লেখক হাজী মোহাম্মদ আফসার উদ্দিন খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন, নগদ টাকা, নবীগঞ্জ মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এম কে সফল, যুগ্ন সম্পাদক আসিক হাসান শুভ, প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম দিপু, এস এম সোহেল, সাইফুল ইসলাম, আল আমিনসহ এলাকার ব্যক্তি বর্গ।

About the author

SOFT PRO IT