নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

রূপগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৫ শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুন) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের হরিনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, হরিনা উত্তরপাড়া এলাকার হেলালউদ্দিনের ছেলে নূর ইসলাম ও মোসলেম বেপারীর ছেলে জাহাঙ্গীর।

রূপগঞ্জ থানার উপরিদর্শক এএসআই আনিছুর রহমান জানান, নূর ইসলাম ও জাহাঙ্গীর উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারীভাবে ইয়াবা বেচাকেনা করে আসছে। সোমবার সকালে ইয়াবার একটি বড় চালান বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT