বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাব-১১ এর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

র‌্যাব-১১’র অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গাজী কাইয়ুম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  এসময় তার কাছ থেকে মাদক বিক্রির ১ হাজার ৪শ টাকা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত গাজী কাইয়ুম সোনারগাঁ থানার আলাপদি গ্রামের খলিলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামরা রুজু করা হয়েছে। র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কাইয়ুম দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ মার্চ) দুপুর সোয়া ২টায় র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বন্দর থানার কাইকারটেক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হইয়াছে।

About the author

SOFT PRO IT