বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সভা ও কমিটি গঠন

বন্দরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সভা ও কমিটি গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানা সম্মেলন ২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৮ মার্চ) বাদ মাগরিব শাহীমসজিদ এলাকার বায়তুল ফালাহ মহিলা মাদ্রাসার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইমদাদুল হক।

প্রধাণ অতিথির বক্তব্যে মুহাম্মদ ইমদাদুল হক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হল চেতনার পরিবর্তণ করতে হবে। সংগ্রাম ও বিপ্লবের মাধ্যমে ইসলামী শাষনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃত্বে সমাজ বির্নিমানে এগিয়ে যেতে হবে। একমাত্র কোরআনের শিক্ষাই হোক আমাদের একমাত্র পাথেয়।

বন্দর থানা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মু. আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা ইসলামী আন্দোলন (পশ্চিম) সহ-সভাপতি মীর মোসাদ্দেক আহমেদ সুমন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম, (পুর্ব)সেক্রেটারি আ. মতিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মাসুদ রানা, মো. শাহ আলী, ইয়াছিন সিকদার, খলিলুর রহমান।

সভায়শেষে বন্দর থানা ইশা ছাত্র আন্দোলনের পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে ১৫সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠণ করা হয়। এতে মাওলানা মুহাম্মদ আশরাফ আলীকে সভাপতি, মুজাহিদুল ইসলামকে সহ-সভ্পাতি ও মুহাম্মদ ইফতি আলমকে সাধারণ সম্পাদক করে শপথ পাঠ করা হয়।

About the author

SOFT PRO IT