বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বঙ্গবন্ধুকে জানি শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বন্দরে "বঙ্গবন্ধুকে জানি" শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বঙ্গবন্ধুকে জানি শীর্ষক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে থানার উপজেলা অডিটিউরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সিদরাতুল মুনতাহা।

২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে সরকারি হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ফাতেমা সুচি ও মিথিলা আক্তার। প্রথমিক পর্যায়ে শীর্ষস্থান অধিকার করেন বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী নবনী রানী সাহা। ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে বুনিয়াদি সপ্রাবি এর ৫ম শ্রেনীর ছাত্রী  সামিয়া ইসলাম ও জাঙ্গাল সপ্রাবি এর ৫ম শ্রেনীর ছাত্রী সামিয়া প্রধান।  প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালণ করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।

সহকারী বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  রোমানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিন, সরকারি হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ বিপুল কীর্ত্তনীয়া এবং সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম বাদল।

এর আগে ৭ই মার্চ উল্লেখিত স্থানে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন দিবস উপলক্ষে ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

About the author

SOFT PRO IT