নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৫ বছর সুযোগ দিলে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ২৫ বছর এগিয়ে নিবো : সেলিম ওসমান

“ ৫ বছর সুযোগ দিলে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ২৫ বছর এগিয়ে নিবো ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারলে দেশ পঁচিশ বছর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট প্রার্থী সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের খানপুরে বার একাডেমী স্কুল সংলগ্নে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি শত্রুর সাথে আলিঙ্গন করতে জানি। শত্রুকেই বন্ধু বানাবো। শত্রু যদি বন্ধু হয়ে যায় তাহলে রক্তপাতের দরকার নেই। তবে কোন নাটকবাজি করবেন না। আমাকে পছন্দ না হলে ভোট দিবেন না। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের ষড়যন্ত্র না করতে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে হুঁশিয়ার করে দিয়ে সেলিম ওসমান আরো বলেন, দেশের বিরুদ্ধে কেউ শত্রুতা করলে মুক্তিযোদ্ধাদের থাবা থেকে কেউই রেহাই পাবেন না।

১২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদনী টুলুর সভাপতিত্বে ও সামসুজ্জামান ভাসানীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফরিদা বেগম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বাবলি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, ওয়াজেদ আলী খোকন (পিপি), মো. রবিউল হোসেন, জেলা মহিলা লীগের সভানেত্রী শিরিন বেগম, মহানগর সেচ্ছা সেবক লীগ সভাপতি মো. জুয়েল হোসেন, কৃষক লীগ নেতা জিল্লুর রহমান লিটন, সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু ও  শারমিন হাবীব বিন্নি, এড. শরীফ, ১২ নং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির আলম, আলমগীর কবির বকুল, মো. আসলাম, মো. জাবেদ, আনোয়ার সরদার, আলী হায়দার শামীম, আব্দুল কাদির, ইরান, মো. মনির, মো. মারুফ, খোকন, মামুন খান, শাহ আলম, নুরা, মো. রফিকুল ইসলাম সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সেলিম ওসমান শহরের টানবাজার এলাকায় পাড়া-মহল্লায় গণসংযোগ করেন এবং উঠান বৈঠকে অংশ নেন। সেখানে তিনি আওয়ামীলীগ সরকারের বিগত দশ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহজোট প্রার্থীকে পুনরায় বিজয়ী করার আহবান জানান।

About the author

SOFT PRO IT