বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নাশকতার সন্দেহভাজন বিএনপি-জামাত সমর্থক ২ কর্মী শ্রীঘরে

নাশকতার পরিকল্পনার সন্দেহভাজন বিএনপি-জামাত সমর্থক ২ কর্মী শ্রীঘরে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে নাশকতার পরিকল্পনার সন্দেহভাজন বিএনপি-জামাত সমর্থক ২ কর্মীকে আটক করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হচ্ছে বন্দর ২২নং ওয়ার্ডস্থ ৫৫৮ উইলসনরোড এলাকার  মৃত আমানউল্লাহ ভূইয়ার ছেলে ইমরুল ভূইয়া(৪৫) ও গকুলদাসেরবাগ এলাকার মৃত আবু সাঈদ মিয়ার ছেলে মোজাম্মেল হক(৪৭)।

জানা গেছে, বিএনপির নাশকতা পরিকল্পনার এজাহারভূক্ত আসামী বিএনপি-জামাত কর্মী ইমরুল ভূইয়া ও মোজাম্মেল হক পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বন্দর থানার এসআই সাইয়েদুল ও মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালায়। অভিযানে বন্দর উইলসনরোড এলাকায় নিজ বাড়ী থেকে ইমরুল ভূইয়াকে ও গকুলদাসের বাগ এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়।

ধৃতদের বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 December 2018

বন্দরে নাশকতার সন্দেহভাজন বিএনপি-জামাত সমর্থক ২ কর্মী শ্রীঘরে

www.narayanganjbarta24.com