বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

অসুস্থ কালামকে দেখতে হাসপাতালে আকরাম

অসুস্থ কালামকে দেখতে হাসপাতালে আকরাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অবশেষে দুই দিন পর অসুস্থ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাজী এড. আবুল কালামকে দেখতে হাসপাতালে যান এস এম আকরাম। বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় একটি স্থানীয় হাসপাতালে যান ধানের শীষ প্রতিক পাওয়া এই প্রার্থী। সেখানে অসুস্থ হাজী এড. আবুল কালামের চিকিৎসার খোজ খবর নেন।

পারিবারিক সুত্রে জানাযায়, বুধবার সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিটে হাজী এড. আবুল কালাম এর চিকিৎসা কক্ষে উপস্থিত হন এবং ৮ টা ৩ মিনিটে তিনি কক্ষ থেকে বের হয়ে যান। এর মধ্যে অসুস্থ হাজী এড. আবুল কালাম এর চিকিৎসার খোজ খবরের পাশা পাশি তার নির্বাচনী প্রচারোনায় কবে নাগাত যোগদান করবেন সেই বিষয় জানতে চান। সেই সাথে অনুরোধ করেন যত দ্রুত সম্ভব নির্বাচনী প্রচারোনায় অংশগ্রহন করার। পরে হাজী এড. আবুল কালাম আশস্ত করেন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই তিনি ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে নামবেন।

এদিকে পারিবারিক সুত্রে আরও জানাযায়, অসুস্থ হাজী এড. আবুল কালামের শারীরিক অবস্থা মোটেও সন্তোষ জনক নয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামিক হার্ট সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনর্তি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা প্রেরন করেন।

তারা আরও বলেন, প্রতি বছরই তার উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংকক যেতে হয়। চিকিৎসকরা তাকে যত দ্রুত সম্ভব ব্যাংকক নিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেছেন। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও দলের প্রয়োজন এবং নির্বাচনের কারনে যেতে চাইছেন না অসুস্থ হাজী এড. আবুল কালাম।

About the author

SOFT PRO IT