সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কায়সারের গণসংযোগে নেতা-কর্মী ও গণমানুষের ঢল

কায়সারের গণসংযোগে নেতা-কর্মী ও গণমানুষের ঢল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে স্বতন্ত্র থেকে সিংহ প্রতীক নিয়ে মাঠে লড়ে যাচ্ছেন অত্র আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার এবং বৈরী আবহাওয়া বিশেষ করে মেঘাচ্ছন্নতা ও তীব্র শীতকে উপেক্ষা করে ১৯ ডিসেম্বর (বুধব) সমগ্র সাদিপুর ইউনিয়নে তার চলমান গণসংযোগে ও পথসভায় নেতা-কর্মীদের ও গণমানুষের ব্যাপক ঢল নামে।

সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে আয়োজিত কর্মসূচির মধ্যে ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত সকল ওয়ার্ডে দিনভর সিংহ প্রতীকের গণমিছিল, সিংহ প্রতীকে ভোট প্রার্থনা এবং আগামী দিনগুলোতে নেতা-কর্মীদের কিভাবে নির্বাচন পর্যন্ত সিংহ প্রতীকের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে তার নির্দেশনা দেয়া হয়। কয়েক হাজার নেতা-কর্মী ও গণমানুষের উপস্থিতিতে সিংহ প্রতীকের প্রচারণায় ব্যাপক জোয়ার পরিলক্ষিত হয় এবং সিংহ প্রতীকের প্রার্থী কায়সার হাসনাতকে জয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ: রশিদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, সহ-সভাপতি আরমান আহম্মেদ মেরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিন মোল্লা মাসুম, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক চাহেল মোল্লা ও কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক রূপন পাল, ক্রীড়া সম্পাদক পারভেজ, সদস্য আকিবুর, নাজমুল, যুবলীগ নেতা আইয়ুব নবী, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ বাদল, ছাত্রলীগ নেতা সুখন ও জাহাঙ্গির, কাঁচপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী জামান, সোনারগাঁও উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের আহবায়ক আল আমিন কবির, সোনারগাঁও উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি নূর হোসেন সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT