রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদদাতা )  : রূপগঞ্জে ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার, আব্দুস সাদেক, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু, যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কায়েতপাড়া যুবলীগের সাধারন সম্পাদক মোশারফ হোসে ভুইয়া, ওবায়দুল মজিদ, সালাউদ্দিন মেম্বার, রিটন প্রধান, মুশফিকুর রহমান রিপন, জাহিদুল ইসলাম জাহিদ, মোমেন মোল্লা প্রমূখ।

About the author

SOFT PRO IT