বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ১৯ হাজার ৪শ পিছ ইয়াবাসহ আটক-১

বন্দরে ১৯ হাজার ৪শ পিছ ইয়াবাসহ আটক-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ১৯ হাজার ৪শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হারুন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (২৮ অক্টোবর) বেলা সোয়া ১১টায় ডিবি পুলিশের ৫নং টিম গোপন সংবাদের দাবিতে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড ইসলামিয়া মার্কেটের সামনে থেকে হারুনকে ওই ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার হারুন, বন্দরের কলাগাছিয়া নিংশেন মৃত মনির হোসেনের ছেলে ।

ডিবি এর ৫নং টিমের পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হুসাইন, জলিল মাতুব্বর, ওসমান মিয়া, এএসআই নাসির উদ্দিন, মো. সোহাগ মিয়া সহ টিম অভিযান চালিয়ে আসামীর কাছে ১৯ হাজার ৪শ পিছ ইয়াবা সহ হাতেনাতে আটক করি। এ সময় মাদক ব্যবসায়ী ব্যবহৃত মোবাইল ও নগদ ৫৩৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।

About the author

SOFT PRO IT