রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের সভায় আমি যাবোই : কাজিম উদ্দিন

শামীম ওসমানের সভায় আমি যাবোই : কাজিম উদ্দিন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শ্রমিক লীগের এক নেতার বক্তব্যের প্রতিউত্তরে মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. কাজিম উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দকে তার জনসভায় যাওয়ার জন্য সম্মান দিয়ে দাওয়াত দিয়েছেন বলেই মহানগরের ব্যানারে ২৭ তারিখের জনসভায় যোগদান করেছিলাম। আর এই সভা শুধু শামীম ওসমানের নয় নৌকার জন্য সভা।  আর তিনি শুধু নারায়ণগঞ্জের নেতাই নয়, তাকে সারা বাংলাদেশের নেতৃবৃন্দরা সম্মান করে। তিনি ডাকলে সেকেন্ড হাজারো নেতাকর্মী জরো হয়। শামীম ওসমানের সভায় আমি যাবোই। সেখানে যাওয়া যদি অপরাধ হয় তাহলে কিছু করার নেই।

রবিবার (২৮ অক্টোবর) ৫টায় বরফকল ঘাট সংলগ্ন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং সেন্টারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা পরিচালনা কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসবকথা বলেন। এরআগে সংক্ষিপ্ত বক্তব্যকালে বন্দর থানা শ্রমিক লীগ নেতা বলেছেন, এমপি শামীম ওসমানের জনসভায় যোগ দিলেন, ব্যানারে লিখা দেখলাম শুধু মহানগর, জেলা দেখলাম না। কিন্তু আপনারা সেই সভায় যোগও দিলেন। এই বিষয়টা আমি পরিষ্কার না। এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দরা এসময় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে শুক্কুর মাহমুদ কে এটা আমাদের প্রধানমন্ত্রী জানেন। সামনে সংসদ নির্বাচন। আমাদের নেতা নমিনেশন কিনবে। সে উদ্দেশ্যে উঠান বৈঠক করতে হবে। সেখানে শত শত লোক হতে হবে। তা না হলে উঠান বৈঠক করার চাইতে না করাই ভালো।  আপনাদের ওয়ার্ডের লোক যদি না আসে তাহলে বহিস্কার করা হবে। তিনি অবশ্যই নারায়ণগঞ্জ-৫ আসনের নৌকার প্রার্থী হবেন। আমরা সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতে নৌকার বিজয় তুলে দেব।

জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহম্মেদ বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ। সভায় আরো বক্তব্য রাখেন, বন্দর থানার সভাপতি রায়হান, জাহাজী শ্রমিক ফোডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, জাতী মহিলা শ্রমিক লীগের সম্পাদিকা হাসিনা রহমান সুমি, মো. কামাল হোসেন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার, যুব শ্রমিক লীগের সভাপতি আরিফ হোসেন, শেখ মো. আসলাম, মো. ইকবাল হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT