বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

উৎসব আমেজে মনোনয়ণ সংগ্রহ শুরু

উৎসব আমেজে মনোনয়ণ সংগ্রহ শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : অত্যন্ত উৎসব মূখর পরিবেশে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচনী মনোনয়ণ পত্র সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত বন্দর উপজেলা রিটার্নিং অফিসারের তথা উপজেলা মৎস অফিসার জেসমিন আক্তারের কাছ থেকে এ মনোনয়ন সংগ্রহ করছেন প্রার্থীরা।

এ সময় সাধারণ সম্পাদক পদে ৩জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক নাট্য পরিচালক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক যুগান্তর পত্রিকার বন্দর থানা প্রতিনিধি আতাউর রহমান ও মোয়াজ্জেম হোসেন। সহ-সভাপতি পদে ২জন যথাক্রমে এড.মাহমুদা আক্তার, ওবায়েদউল্লাহ। যুগ্ম সম্পাদক পদে সাইফুল্লাহ মাহমুদ টিটু, মফিজুর রহমান মফিজ, সদস্য পদে মিতু মোর্শেদ, ফজলুল করিম, মো. সেলিম, রইস মুকুল, রোকসানা আক্তার সামিয়া, শাাহী ইফাৎ জাহান মায়া প্রমূখ।

About the author

SOFT PRO IT