রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জহির নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে তারাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহির মিয়া চাঁদপুর জেলার মতলব থানার বরহরি গ্রামের ফজলু মিজির ছেলে। সে বর্তমানে কান্দাপাড়া মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, জহির মিয়া একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। মঙ্গলবার ভোর রাতে র‌্যাব ১১ একটি দল তারাব এলাকার ইয়াবা ক্রয় বিক্রয় করার সংবাদ পায়। পরে র‌্যাব ১১ এর সদস্যরা তারাব এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে ৫০০ পিছ ইয়াবাসহ জহির মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় জিয়াউর রহমান নামে অপর মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT