রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জের যৌতুকের টাকা না দেয়ায় অন্ত:স্বত্তা গৃহবধূকে বিতারিত

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দাবীকৃত যৌতুকের টাকা না দেয়ায় ৪ মাসের অন্ত:স্বত্বা গৃহবধূকে স্বামীর বাড়ি থেকে বিতারিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  সোমবার বিকালে উপজেলার হাটাব এলাকায়।

গৃহবধূ জিয়াসমিন বেগম জানান, হাটাব এলাকার পিঠাকুরির আরমান মিয়ার ছেলে রুবেল মিয়ার সাথে তার বিয়ে হয়। এতে ৪ মাসের অন্ত:স্বত্তা হন তিনি। তবে বিয়ের পর থেকেই শশুর আরমান, শাশুড়ী মরিয়মের প্ররোচনায় তার স্বামী রুবেল ২লাখ টাকা যৌতুক হিসেবে দাবী করে আসছে। ওই দাবীকৃত টাকা না দেয়ায় সোমবার রাতে জোরপূর্বক মারধর করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনিরুজ্জামান বলেন, এ ধরনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT