রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে মালামাল চুরি করে গৃহবধূর পলায়ন, স্বামীকে হত্যার হুমকী

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চুরি করে পলায়ন করেছে গৃহবধূ। ওই চুরি করা মালামাল ফেরৎ চাইলে স্বামীকে গলাকেটে প্রাণনাশের হুমকী দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে উপজেলার মঙ্গলখালী এলাকায়।

ভুক্তভোগী মঙ্গলখালী এলাকার আনোয়ার মেম্বারের বাড়ির ভারাটিয়া দাউদ মিয়া জানান ,  বড়ালু এলাকার মমিন মিয়ার মেয়ে  অজুফা বেগমের সাথে ২০০২ইং সনে শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। তাদের ২ কন্যা  সন্তানও রয়েছে। ওই দুই সন্তানকে লালন পালন না করে স্বাধীনমত চলাচলে বাধা দেয়ায় তার মা আরজুদা ও বাবা মমিনের পরামর্শে  তার বাড়ি থেকে নগদ ৩৮ হাজার টাকা ও ১২ আনা স্বর্ণের চেইন নিয়ে চলে যায়। পরে এসব ফেরত চাইতে গেলে গলাকেটে হত্যার হুমকী দেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনা জেনেছি, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT