নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাস চাপায় ২শিক্ষর্থীর মৃত্যুতে না.গঞ্জে শিক্ষর্থীদের মানবন্ধন

বাস চাপায় ২শিক্ষর্থীর মৃত্যুতে না.গঞ্জে শিক্ষর্থীদের মানবন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজধানীতে বাস চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে নারায়ণগঞ্জে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত রাস্তায় দূর্ঘটনার সংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে নিহতের সংখ্যা। এখনই সময় যাদের অবহেলায়, যাদের বেপরোয়ায় দূর্ঘটনা ঘটেছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। যদি এর উপযুক্ত শাস্তি দোষীরা না পায় তাহলে হয়তো আগামীকাল নারায়ণগঞ্জের কোনো একটি সড়কে আমাদের লাশ পাওয়া যাবে। তার বিচারও আমরা পাবো না। একটি স্বাধীনদেশে এমনটা চলতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি এর সঠিক বিচার না হয়, তবে আমরা আরো কঠোর অবস্থানে যাবো। তখন কোনো বিশৃঙ্খলা তৈরি হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।

ঢাকাতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দেয়া ৯ দফা দাবির সাথে সহমত রেখে তারা বলেন, আমাদের নারায়ণগঞ্জেও ছাত্র-ছাত্রীদের বাসের টিকিটের মূল্য হাফ করতে হবে। নারায়ণগঞ্জেও অসংখ্য ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে, সেগুলো সড়ক থেকে উঠিয়ে দিতে হবে। সেই সাথে অন্যান্য দাবিগুলোও নারায়ণগঞ্জে কার্যকর করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি শুভ দেব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, মহিলা কলেজের শিক্ষার্থী হীরা, তোলারাম কলেজের শিক্ষার্থী রোজা, ফারহানা, রোবায়েত হাসান সায়মন, সোহেল রানা, নারায়ণগঞ্জ হাই স্কুলের অর্ক, নারায়ণগঞ্জ কলেজের সাদিক, ফজলে রাব্বি সহ নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, ঢাকাতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ৯ দফা দাবিতে ছিল- ১. বেপরোয়া ড্রাইভারকে সর্বোচ্চ দন্ড ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে। ২. নৌ-পরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নি:শর্ত ক্ষমা চাইতে হবে। ৩. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প ব্যবস্থা নিতে হবে। ৪. প্রত্যেক সড়কের দূর্ঘটনা প্রবন এলাকাতে স্পিড ব্রেকার দিতে হবে। ৫. সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে। ৬. শিক্ষার্থীরা বাস থামানোর সিগনাল দিলে বাস থামিয়ে তাদের বাসে তুলতে হবে। ৭. শুধু ঢাকা নয়, সারা দেশে শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে। ৮. ফিটনেসবিহীন গাড়ি রাস্থায় চলাচল বন্ধ ও লাইসেন্সবিহীন ড্রাইভার রাস্তায় গাড়ি চালাতে পারবে না। ৯. বাসে অতিরিক্ত যাত্রী দেওয়া যাবে না।

About the author

SOFT PRO IT