নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শর্ট ফিল্মের অভিনেত্রীর অর্ধগলীত লাশ উদ্ধার

ফতুল্লায় সর্ট ফিল্মের অভিনেত্রীর অর্ধগলীত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সদর উপজেলার গোগনগর আলামিন নগর এলাকার একটি ফ্ল্যাট বাসায় থেকে টপ টেন এর কর্মচারী ও শর্ট ফিল্মের অভিনেত্রী মাহমুদার(১সন্তানের জননী) অর্ধগলীত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) দিবাগত রাতে ওই এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলা ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসার তালা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।

ফ্ল্যাটটি গত কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। এর আগে রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে অভিনেত্রীর লাশ উদ্ধার করে। নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বাড়ির মালিকের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যেহেতু লাশটিতে পঁচন ধরে গেছে তাই এটি আত্মহত্যা না হত্যাকান্ড এখনও বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরো জানান, ওই নারীর স্বামী স্বজনদের খুঁজে বের করে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

About the author

SOFT PRO IT