নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ ৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী মাহমুদ

মাহমুদ হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার বর্ধিত সভার সর্বসম্মতিক্রমে গৃহীত এক প্রস্তাবে নারায়ণগঞ্জ-৪ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, বিপ্লবী ওয়ার্কার্স পর্টির নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের নাম চুরান্ত করা হয়েছে।

আগামী ৭ কর্ম দিবসের মধ্যে এই প্রস্তাবনা কেন্দ্রে প্রেরণ করা হবে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে জননেতা কমরেড মাহমুদ হোসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনিত প্রার্থী হিসাবে চুরান্তভাবে মনোনীত হবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে  জননেতা কমরেড মাহমুদ হোসেন এর পক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সকল প্রকার দ্বিধাদন্দ ভুলে একযোগে কাজ করার জন্য আহবান করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ সহ অপরাপর আসনের প্রার্থীর নামের তালিকা পরবর্তী কালে ঘোষনা করা হবে।

মঙ্গলবার সকালে পার্টির জেলা কমিটির সভাপতি মাহামুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু হাসান টিপু, রাশিদা বেগম, শহিদুল আলম নাননু, সাইফুল ইসলাম, নাজমুল হাসান নাননু, হাবিবুর রহমান আঙ্গুর, আয়ুব আলী, মুক্তা ইসলাম, রোখসানা বেগম, মোক্তার হোসেন প্রমুখ।

About the author

SOFT PRO IT