নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আল্লাহ যে বান্দাকে বেশী ভালোবাসেন তাকেই নিয়ে যান : শামীম ওসমান

আল্লাহ যে বান্দাকে বেশী ভালোবাসেন তাকেই নিয়ে যান : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুর মায়ের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। শুক্রবার বাদ আছর উত্তর চাষাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মোনাজাতের পূর্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেন, প্রতেকটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। কেউ আগে যাবে আর কেউ পরে। আল্লাহ তার যে বান্দাকে বেশী ভালোবাসেন তাকেই তিনি নিয়ে যান। বাবা মা মৃত্যুর পর সন্তানরা মানুষের কাছ থেকে আর কি চাইতে পারে ? আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসীব করেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন। যার বাবা মা মারা যায় সেই বুঝতে পারে তার কি হারিয়েছে। আমরা গুনাহগার, জেনে না জেনে অনেক গুনাহ করি, তবুও আমরা আমাদের বাবা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই।

জাকিরুল আলম হেলাল বলেন, মা বাবাকে হারিয়ে আমরা অনুভব করছি পিতা-মাতা ছাড়া সন্তানের যে কতটুক কষ্ট। আজ আমরা এতিম। কিন্তু মৃত্যু হচ্ছে মুমিনের জন্য উপহার স্বরুপ। আপনারা তাদের জন্য দোয়া করবেন। যদি তারা কোন ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিবেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, সোনারগাঁর সভাপতি এড. সামসুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, বন্দর থানা আ’লীগের সভাপতি মো. আব্দুর রশিদ, চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়াদর খান কাজল, সদর উপজেলা চেয়ারম্যান আবউল কালাম আজাদ, মহানগর আ’লীগের সদস্য খাদেম সানাউল্লাহ, আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, নাসিক কাউন্সিলর কবীর হোসেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম, যুবলীগ নেতা আজমত আলী সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT