বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে আপত্তিকর অবস্থায় এক প্রেমিক যুগলকে আটক করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে থানার ২০নং ওয়ার্ডস্থ দড়ি-সোনাকান্দা এলাকার আলাল মিয়ার বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। ধৃতরা হচ্ছে ফতুল্লা থানার দক্ষিন নরসিংপুর এলাকার ইদ্রিস মিয়ার রোখসানা দেওয়ান মিল্কী (২৫) ও নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে সাইদী (২৬)।

সূত্র মতে, ১০ বছর পূর্বে ফতুল্লা থানার দক্ষিন চর নরসিংপুর এলাকার মোন্তাজ উদ্দন মিয়ার ছেলে ইদ্রিস মিয়ার সাথে রোখসানা দেওয়ান ওরফে মিল্কী সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ইসরাক (৮) নামে একটি পুত্র সন্তানের জন্ম হয় । বিয়ের কিছু দিন পর থেকে রোখসানা দেওয়ান ওরফে মিল্কী নারায়নগঞ্জ সদর থানাস্থ পাইকপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে সাইদীর সাথে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে।

ওই সম্পর্কের জের ধরে প্রেমিকযুগল বিভিন্ন স্থানে গোপনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। এ নিয়ে একাধিকবার বিচার শালিশও হয়। পরে বিচার শালিশীর মাধ্যমে মিল্কীকে স্বামীর সংসার করার সুযোগ দেয়। মিল্কী কৌশলে ১৯ এপ্রিল সকাল ১০টায় তার অবুঝ সন্তানকে নিয়ে স্বামীর সংসার ছেড়ে পিত্রালয়ে চলে যায়। ওই সুযোগে মিল্কী প্রেমের টানে পরকীয়া প্রেমিক সাইদীর সাথে গোপনে বন্দরে দড়ি-সোনাকান্দা এলাকায় আলাল মিয়ার বাড়িতে উভয়ে শারিরীকভাবে মিলিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আলাল মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলকে আটক করে। আটককৃত প্রেমিক যুগলকে শুক্রবার দুপুরে ২৯০ ধারায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

About the author

SOFT PRO IT