সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে নিখোঁজের ৪দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের ৪দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) :  সোনারগাঁয়ে নিখোঁজের ৪দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ২৭ এপ্রিল সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে নিহত আনিছা আক্তারকে উদ্ধার করে পুলিশ। নিহত আনিছা আক্তার সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের দাউদেরগাঁ গ্রামের সৌদী প্রবাসী আনিছুর রহমানের মেয়ে। উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিছা সোমাবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। বুধবার চাচা আলমগীর হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার সকালে উলুকান্দি গ্রামের আব্দুল মালেক মিয়ার দ্বিতীয় তলার পানির ট্যাঙ্কি থেকে দুর্গন্ধ আসতে থাকলে, এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির ট্যাঙ্কি থেকে আনিছার মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর পানির ট্যাংকিতে ফেলে গেছে দুর্বৃত্তরা।

About the author

SOFT PRO IT