নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে পুলিশের কঠোর নিরাপত্তা

নারায়ণগঞ্জে পুলিশের কঠোর নিরাপত্তা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনির কঠোর নিরাপত্তা চাদরে ঘেরা ছিল গোটা নারায়ণগঞ্জ। শনিবার সকাল থেকেই নারায়ণগঞ্জের লিংক রোড এবং ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের বিভিন্নস্থানে অনেকটাই ফাকা দেখা গেছে। এছাড়াও যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে চলাচলকারী ঢাকাগামী পরিবহন আসতেই থামিয়ে তল্লাশি চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনগনের জান মালের নিরাপত্তায় নিয়মিত এই কার্যক্রম অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চাইলাউ মারমা জানিয়েছেন, নাশকতা রোধে এ অভিযান অব্যাহত রয়েছে। মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল ও কাচঁপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একাধিক তল্লাশি চৌকি বসানো হয়েছে। বাস-মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও লেগুনা থামিয়ে থামিয়ে তল্লাশি করছে পুলিশ।

About the author

SOFT PRO IT