সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করলেন ঝলক

সোনারগাঁয়ে সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করলেন ঝলক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক  শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার সমানন্দী ইউনিয়নের অলিপুরা বাজার জনসাধারনের সাথে মতবিনিময় গনসংযোগ করেন।

এ সময় তিনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের লিফলেট জনগনের মাঝে বিতরণ করেন। গনসংযোগকালে বিভিন্ন পথ সভায় মারুফুল ইসলাম ঝলক বলেন শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। পদ্মা সেতু,মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অসংখ্য উন্নয়ন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা উপহার দিবেন সকল ভেদাভেদ ভূলে আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। গনসংযোগকালে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ রফিক,সোনারগাঁ পৌরসভার ছাত্রলীগের সভাপতি প্রার্থী রিদয় শিকদার,ছাত্রলীগ নেতা কৃঞ্চ রায়,শ্যামলমিয়া,আশিক,রিপু,নাঈম,ফাহিম,রিফতি,রিমন, লিয়ন, সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT