নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খোকন-রনিকে নিয়ে জেলা যুবদলের আহ্বায়ক কমিটি

খোকন-রনিকে নিয়ে জেলা যুবদলের আহ্বায়ক কমিটি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন নারায়ণগঞ্জে তিন সদস্যের জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ই মার্চ বুধবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে কমিটির আহ্বায়ক ও ভিপি কবির হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে । একই সঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে সদস্য সচিব করা হয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ কমিটি ঘোষণা করেছেন।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি দলের সব আন্দোলনে জেলা যুবদল জোরালো ভূমিকা রাখবে।

About the author

SOFT PRO IT