সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নারায়ণগঞ্জে পেপার মিলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ফতুল্লায় পলিথিন ফ্যাক্টরিতে আগুন, জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত মানুষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরীর ঝাউচর এলাকায় শান ফেব্রিকস নামের একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ই মার্চ বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে সোনারগাঁ, আদমজী ইপিজেড, গজারিয়া ও মেঘনা গ্রুপের সাতটি ইউনিট কাজ করে।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, মিলের পার্শ্ববর্তী মাঠে নিয়মিত খেলাধুলা করি। শান ফেব্রিকসে হঠাৎ আগুন ধরে যায়। পরে ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।

About the author

SOFT PRO IT