নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঝুলন্ত অবস্থায় শ্রাবন্তী নামে তরুণীর লাশ উদ্ধার

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে  গলায় ফাঁস লাগানো শ্রাবন্তী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ই মার্চ বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ শারজাহান রোলিং মিলস্ সংলগ্ন রেজাউল করিমের বাসা থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শ্রাবন্তী নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ শ্রী গ্রামের  মো. আলম হোসেনের মেয়ে। তারা স্বপরিবারে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরস্থ শারজাহান রোলিং মিলস্ সংলগ্ন রেজাউল করিমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো।

নিহত তরুণীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ সাহা জানার, ওই তরুণী স্থানীয় একটি গার্মেন্টস চাকুরী করতো। বুধবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে শুয়ে পরে। পরে সকাল ৮টার দিকে তরুণীর পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখতে পায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাসঁ লাগানো অবস্থায় তরুণীর ঝুলন্ত দেহ। পরে  সংবাদ পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে কি কারণে আত্নহত্যা করেছে এ ব্যাপারে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু বলতে পারেনি বলে তিনি জানান।

About the author

SOFT PRO IT