নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষে এসপির শ্রদ্ধা

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষে এসপি’র শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এর পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম। ১৭ই মার্চ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

About the author

SOFT PRO IT