বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৭ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুলের ইন্তেকাল, বন্দরে সমাহিত

২৭ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুলের ইন্তেকাল, বন্দরে সমাহিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সির ও কদম রসুল পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামরুল জ্জামান বাবুল (৬০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ১৯ই এপ্রিল সোমবার সকাল ৯টায় বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়াস্থ তার নিজ বাস ভবনে স্টোকে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন বন্ধু বান্দব রেখে গেছেন তিনি। মরহুমের নামাজের জানাযা বাদ আসর বন্দরের ২৭ নং ওয়ার্ডস্থ কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পর কজুড়িপাড়া খোচেরছাড়া কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের মৃত্যুর সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান মুকুল মরহুমের পরিবারকে শান্তনা দিতে তার বাড়ীতে ছুটে আসে। মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ১৯ নং ওয়ার্ড  কাউন্সিলর আলহাজ¦ ফয়সাল মোহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ, ধামগড় ইউপি চেয়ারম্যান মাছুম, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সালাম, বিএনপি নেতা এড. আনিছুর রহমান, বিএনপি নেতা এড. শাহ মাজহার, সেচ্ছাসেবক দলের নেতা ফারুক চৌধূরী, মোস্তাকুর রহমান, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আর মামুন, আলম, সমাজ সেবক আসাদুজ্জামান বাদল, বিন্দু, কচি ও গোলজার হোসেনসহ স্থানয়ি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গর। ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা কামরুজ্জামান বাবুলের মৃত্যুতে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ¦ আতাউর রহমান মুকুল গভীর শোক প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 April 2021

২৭ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুলের ইন্তেকাল, বন্দরে সমাহিত

www.narayanganjbarta24.com