নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গলাচিপা সহ বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযানে জরিমানা

গলাচিপা সহ বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযানে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : লকডাউনের কঠোর বিধিনিষেধ কার্যকর ও রমজানে পণ্যের মূল্য স্থিতিশীলতা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, জামতলা, মাসদাইর, গলাচিপা, বঙ্গবন্ধু সড়ক ও কালিরবাজারসহ বিভিন্ন এলাকায় ১৯ই এপ্রিল সোমবার সকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। সোমবার সকাল থেকে শুরু করা এই অভিযানে সরকারি নির্দেশ অমান্য করায় মোট ১১ জনকে ৪ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।

এ সময় মাস্ক না পড়ায় একজন, দোকানে বসিয়ে চা বিক্রি করায় এক চা দোকানী, গলাচিপায় বসিয়ে খাবার খাওয়ানোর অপরাধে এক হোটেল মালিক, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাইরে দোকান খোলা রাখায় কালিরবাজারের তিন ইলেক্ট্রিক সরঞ্জাম বিক্রয়কারী ব্যবসায়ী ও বঙ্গবন্ধু সড়কে একটি মোবাইলের শো-রুমের মালিককে বিভিন্ন অর্থে দন্ডিত করে জরিমানা আদায় সহ এসময় সকল দোকান বন্ধ করে দেয়া হয়। এছাড়াও পণ্যের মূল্য তালিকা না রাখায় কালিরবাজারে এক মুদি ব্যবসায়ি বেশ কয়েকজনকে জরিমানা করেন এ ভ্রাম্যমান আদালত।

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্যারের নির্দেশে নগরীর প্রধান প্রধান এলাকা ও জনসমাগম বেশী হয় এমন এলাকাগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাইরে অনেক দোকান খোলা থাকায় সেগুলো বন্ধ করে দিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে জরিমানা করেছি।

এছাড়াও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং অকারণে ঘর থেকে বের না হওয়া, জরুরি কাজে বের হলেও সকল স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য সকলকে অনুরোধ জানিয়েছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 April 2021

গলাচিপা সহ বিভিন্ন এলাকায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযানে জরিমানা

www.narayanganjbarta24.com