অন্যান্য র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ত্রিশালে দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের ৭ টি মামলা ও জরিমানা

ত্রিশালে দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের ৭ টি মামলা ও জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ময়মনসিংহ সংবাদ দাতা ) : প্রাণঘা‌তি ক‌রোনাভাইরা‌স সংক্রম‌ণের বিস্তার রো‌ধে সর্বাত্মক লকডাউনের ৬ষ্ঠ দিনে ময়মনসিংহের ত্রিশালে লকডাউন না মেনে ক‌য়েক‌টি দোকান খোলা রাখায় ৭টি মামলা এবং ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯ই এপ্রিল সোমবার ত্রিশাল উপজেলার রাগামারা বাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম (তুষার) ত্রিশাল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ৭ জন দোকানদারকে মোট ৭ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  এছাড়াও এ সময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয়। এদিকে অভিযানকালে ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে। এ সময় সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হয়। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

About the author

SOFT PRO IT