সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মামুনুল কাণ্ড : সোনারগাঁয়ে জাতীয় পার্টির নেতা গ্রেফতার

মামুনুল কাণ্ড : সোনারগাঁয়ে জাতীয় পার্টির নেতা গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজত নেতাকর্মীদের ভাংচুর লুটপাটের ঘটনার দায়ের করা মামলায় শম্ভুপুরা ইউয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ই এপ্রিল সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে সোনারগাঁ থানার পুলিশ। তিনি উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বর্তমান উপজেলা জাতীয় পার্টির সভাপতি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাংচুর করার ঘটনায় মোগড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিনের দায়ের করা মামলায় সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আব্দুর রউফ চেয়ারম্যানকে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহিমা খাতুন আগামীকাল (মঙ্গলবার) রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে আসামিকে জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৩ই এপ্রিল শনিবার এপ্রিল বাংলাদেশ হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এক নারীকে নিয়ে সোনারগাঁ রয়েল রিসোর্টে অবকাশ যাপন করতে আসেন। মামুনুল হকের সঙ্গে আসা নারী তার স্ত্রী নয় এমন কথা ছড়িয়ে পড়লে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী এলাকাবাসী তাদের অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করেন।

মামুনুল হক অবরুদ্ধের খবর ফেসবুক লাইভে ছড়িয়ে পড়লে হেফাজত কর্মীরা রয়েল রিসোর্টে ভাংচুর চালিয়ে তাকে ছিনিয়ে করে নিয়ে যায়। পরে তারা উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান,বাসাবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরলুটপাট করে এবং ঢাকাচট্টগ্রাম মহাসড়কে তাণ্ডব চালিয়েছে। পরে এসব ঘটনায় সোনারগাঁ থানায় সাতটি মামলা হয়। গ্রেফতারকৃত আব্দুর রউফ ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি। সোনারগাঁ থানার ইন্সপেক্টর ( তদন্ত) খন্দকার তবিদ রহমান উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

About the author

SOFT PRO IT