নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অসহায় পরিবারের মাঝে নারায়ণগঞ্জ ডিসির ত্রাণ বিতরণ

অসহায় পরিবারের মাঝে নারায়ণগঞ্জ ডিসির ত্রাণ বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহামারী করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে দুস্থ, অসহায়, কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, রিক্সাচালক সহ ৩শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ। ১৯ই এপ্রিল সোমবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের ভিতরে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ।

জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন বিল্লাহ জানান, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এর নিজস্ব তহবিল থেকে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজন মতো এর পরিধি আরো বৃদ্ধি করা হবে। এ সময় তিনি সামর্থবানদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মো: মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. শামিম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তোফাজ্জল হোসেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 April 2021

অসহায় পরিবারের মাঝে নারায়ণগঞ্জ ডিসির ত্রাণ বিতরণ

www.narayanganjbarta24.com