নারী বন্দর বিশেষ সংবাদ রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশার জন্য মন থেকে দোয়া করলেন আইভী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের সাবেক জন নন্দিত মেয়র ও আওয়ামীলীগ নেত্রী ডা: সেলিনা হায়াত আইভি মন থেকে দোয়া করলেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের একমাত্র ছেলে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাউসার আশা কে।  এবং ২৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে আশাকে নির্বাচিত করার জন্য  ওয়ার্ডবাসীকে ঝুড়ি মার্কায় ভোট দেয়ার অহব্বান জানান সাবেক মেয়র আইভি।

১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডাক্টার সেলিনা হায়াত আইভি নীজ নির্বাচনী প্রচারনার জন্য ২৩ নং ওয়ার্ডে যাওয়ার পর উক্ত ওয়র্ডের কাউন্সিলর প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্যর ছেলে আবুল কাউসার আশা ও তার সমর্থকরা মেয়র প্রার্থী আইভিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দোয়া চাইলে উত্তরে আইভি বলেন তোমাদের মতো মেধাবী সুযোগ্য ছেলে যদি সিটি করপোশন পরিষদের সদস্য হয় তা হলে খুব ভালো হয়। আমি মন থেকে তোমাকে দোয়া করলাম তুমি সফল হও।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   6   =