বন্দর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মৃত্যুর আগ পর্যন্ত ওয়ার্ডবাসীর সেবা করতে চাই: কাউন্সিলর প্রার্থী দুলাল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নাসিক নির্বাচনে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল বলেছেন, আমি নির্বাচন করছি আমার মরহুম আব্দুল বারেক সর্দারের আত্মার শান্তির জন্য , তিনি এই ওয়ার্ডের কমিশনার থাকা কালে আপনাদের খেদমত করে শান্তি পেতেন । মানুষের জন্য কোন ভালো কাজ করতে পারলে তিনি খুব আনন্দে থাকতেন এবং নিজেকে ধন্য মনে করতেন। এখন আমার পিতা নেই তাই তার সুযোগ্য সন্তান হওয়ার জন্য আপনাদের খাদেম হয়ে খেদমত করতে এসেছি । আমি ওয়াদা করছি আপনাদের খাদেম হয়ে মৃত্যুর আগ পর্যন্ত সেবা করতে চাই।

১৪ ডিসেম্বর বুধবার বাদ এশা ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ বাগবাড়ী এলাকায় গনসংযোগ ভোট প্রার্থনা ও উঠান বৈঠক কালে নাসিকের সাবেক কাউন্সিলার ও কাউন্সিলার প্রার্থী সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাকে প্রচুর দিয়েছে এর জন্য আমি তার কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের দিতে এসেছি ,  আমাকে আপনারা সুযোগ দিন আমি যাতে আপনাদের খেদমত করে আমার পিতার বিদেহী আত্মাকে শান্তি দিতে পারি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া আল্লাহর দিকে তাকিয়ে আমাকে একটি বার সুযোগ দিন । আমি ওয়াদা করছি যতো বিপদ আপদই ঝড়, তুফান আসুক না কেনো আমি আপনাদের সাথে বিগতদিনে যেমন করে ছিলাম ভবিষ্যতেও থাকব । আপনারা আমাকে নির্বাচিত করলে যখনই ডাকবেন তখনই আমাকে কাছে পাবেন ।

২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ বাগবাড়ী এলাকায় প্রজন্ম ৭১এর কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনীময় সভায় বক্তব্যকালে উল্লেকিত কথাগুলো বলেন।

এক উঠান বৈঠক উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: হুমায়ুন কবীর মৃধা, আওয়ামীলীগ ২৩নং ওয়ার্ডের সভাপতি শামসুজ্জামান শামসু, কমল, মনুমিয়া,শরিফ মাহমুদ, শাকিল আহম্মেদ, রাজা হোসেন প্রমূখ সহ  ২৩নং ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: হুমায়ুন কবীর মৃধা আমাদের বলেন দুলাল আমাদের গর্ব । তার পিতা মরহুম আ:বারেক কমিশনার ছিলেন এই ১৬ নং ওয়ার্ডের একজন জনপ্রিয় ও সফল কমিশনার। একজন প্রার্থী হিসেবে দুলাল অতুলনীয়। সমাজের প্রতিটি ভালোকাজে এবং সব সময় তাকে ডাকলেই পাওয়া যায়। আপনারা আপনাদের পবিত্র ভোটি দুলাল কে দিয়ে নির্বাচিত করুন আমি ওয়াদা করছি আপনাদের সকল সমস্যা সমাধানে আমি দুলাল পাশে থেকে সহযোগীতা করব।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   9   =