সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

সোনারগাঁয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রোববার (২১ এপ্রিল) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ব্যবসায়ীর স্ত্রী ফারজানা জানান, চৌরাস্তায় অসুস্থ বন্ধুকে দেখে সন্ধ্যা সাড়ে ৭ টায় মা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে, স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা পাশের গলিতে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় বাড়ি চিনিস এলাকার রুস্তম আলীর ছেলে মো. সানী (৩২), বাড়ি মজলিস গ্রামের হেলু মিয়ার ছেলে আবু তাহের (২৬), দৈলেরবাগ গ্রামের অহিদ মিয়ার ছেলে মো. অপু (২৮), বাড়ি মজলিস গ্রামের আবজাল মিয়ার ছেলে আরাফাত(২৬) এবং একই এলাকার প্রবাসি মনির মিয়ার ছেলে রাব্বি সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি, প্রাথমিক তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

About the author

SOFT PRO IT